শনিবার, ৬ মার্চ, ২০১০

যাত্রী বেশে চট্টগ্রাম নগরীতে ট্যাক্সি ছিনতাই

যাত্রী বেশে চট্টগ্রাম নগরীতে ট্যাক্সি ছিনতাই

নগরীর জুবলী রোড থেকে যাত্রী বেশে একটি সিএনজিচালিত অটোরিকশা (চট্ট মেট্রো-১২-১২৬৯) ছিনতাই করেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এসময় অটোরিকশার চালককে অজ্ঞান করে রাস্তায় ফেলে যায় ছিনতাইকারীরা। পরে অজ্ঞান অবস্থায় চালক ফাইনুল ইসলামকে (৩৮) উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পথচারী ও অন্য গাড়ির চালকরা।


সিএনজি অটোরিকশার চালক মোহাম্মদ আলাউদ্দিন সুপ্রভাত বাংলাদেশকে বলেন, সকাল নয়টার দিকে ফাইনুলের গাড়িতে দুই জন যাত্রী উঠে। বায়েজীদ থানার সামনে থেকে যাত্রীরা জুবলী রোড যাবে বলে গাড়ি ভাড়া করে। জুবলী রোডের মিনারা বোর্ডিং এর কাছাকাছি পৌঁছে তারা গাড়ি থামায়। এসময় যাত্রীদের একজন ফাইনুলকে মিনারা বোর্ডিং এর সামনে এক লোককে দেখিয়ে তাকে ডেকে আনতে বলে। মিনারা বোর্ডিং এর সামনে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা ছিনতাইকারী চক্রের অপর সদস্য ফাইনুলের নাকের কাছে একটি রুমাল ধরে। সাথে সাথে অজ্ঞান হয়ে রাস্তার উপরে পড়ে যান ফাইনুল। এসময় যাত্রী বেশী দুই ছিনতাইকারী ট্যাক্সি চালিয়ে নিয়ে পালিয়ে যায়। পথচারী ও অন্য ট্যাক্সির চালকরা অজ্ঞান অবস্থায় ফাইনুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে।


এবিষয়ে চমেক হাসপাতালের পুলিশ বিটের কর্তব্যরত কনস্টেবল মোহাম্মদ জালালউদ্দিন সুপ্রভাত বাংলাদেশকে বলেন, বেলা সাড়ে ১২ টায় ফাইনুল ইসলামকে ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আইডি কার্ড দেখে পথচারী ও অন্য কয়েকজন বেবি টেক্সি চালক তার পরিচয় নিশ্চিত করেছে।


কোতোয়ালী থানার উপ পরিদর্শক সুকান্ত চক্রবর্তী বলেন, এই ঘটনা আমরা জানি। খোঁজ খবর নিচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত (রাত নয়টা) কোনো মামলা হয়নি।

তথ্য সুত্র: দৈনিক সুপ্রভাত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন