রাঙ্গামাটির রাজস্থলী বাজারে অবাধে মদের আসর
রাঙ্গামাটি জেলার রাজস্থলী বাজারে অবাধে মদ বিক্রি হচ্ছে । এ কারণে নানা রকমের অপ্রীতিকর ঘটনা ঘটছে। বাজারের দিন সন্ধ্যা হলে নেশাগ্রস্তদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। গত ৩ ফেব্রুয়ারি বুধবার মদ খাওয়াকে কেন্দ্র করে বিচন্দ্র ত্রিপুরা ও মেদু মারমার মধ্যে মারামারির খবর পাওয়া গেছে। উপজেলা ভাইস চেয়ারম্যান লংবতী ত্রিপুরা আলাপকালে ঘটনার সত্যটা স্বীকার করেন। বাজারের দিন সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, মদের উপকরণ মুলি খোলা আকাশের নিচে প্রকাশ্যে বিক্রি হচ্ছে। চলছে বাজারের পূর্বে ও পশ্চিম পার্শে¦ দোকানের পিছনে অলিগলিতে মদের আসর।
বৃটিশ শাসন আমলে আদিবাসীদের জন্য নেশা করার অলিখিত অনুমতি থাকার কারণে তা আজও বন্ধ হয়নি । সভ্যতার পরিবর্তনে আধুনিক ছোঁয়া বইছে বিশ্বের প্রতিটি দেশে এবং জাতির মধ্যে। কিন্তু আদিবাসীদের রয়েছে সেই প্রথাকে আকঁড়ে ধরে থাকার প্রবণতা। এ ব্যবস্থা পরিবর্তনে প্রশাসন এগিয়ে আসার প্রয়োজন বলে সচেতন মহল মনে করছে।
তাছাড়া এ বাজারটিতে অনিয়মের অভিযোগও রয়েছে নানা রকম । রাস্তার উপর বাজার বসানো, টোল আদায়, অসামাজিক কার্যকলাপ ও নেশাগ্রস্তদের উপদ্রুব। বিগত কয়েক মাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ সরকার বাজার শৃঙ্খলা বজায় রাখার জন্য বাজার কমিটি নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছিল। কিন্ত তা তোয়াক্কা না করে চলছে এ সমস্ত অনিয়ম। কঠোর প্রশাসনিক ব্যবস্থা প্রয়োগ করার জন্য সচেতন মহল থেকে দাবী উঠেছে।
তথ্য সূত্র: সুপ্রভাত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন