ইসলামপুরে প্রকাশ্য দিবালোকে চলছে পাহাড় কাটার মহোৎসব
উপজেলার ইসলামপুরে প্রকাশ্য দিবালোকে চলছে পাহাড় কাটার মহোৎসব। বনবিভাগের স্থানীয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে একটি চক্র পরিবেশ বিধ্বংসী একাজ করছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বটতলীর পার্শ্বে ভিলেজার পাড়া বিট অফিসের পার্শ্ববর্তী পাহাড়সহ অন্তত ৯/১০টি স্পটে প্রতিদিন পাহাড় কাটা চলছে। পাহাড়ের মাটি বিক্রির একটি শক্তিশালী সিকিন্ডেট নাপিতখালী বিট ও ফুলছড়ি রেঞ্জের অসাধু কতিপয় কর্মকর্তা কর্মচারীকে ম্যানেজ করে অবাধে এ ধরনের কাজ চালিয়ে যাচ্ছে। গত ১ সপ্তাহ ধরে নতুন অফিসের পাশ্বে অবস্থিত একটি পাহাড়ের প্রায় অর্ধেক কাটা হয়ে গেছে।
পাহাড়কাটার কাজে নিয়োজিত দিনমজুর আবুল কাসেম, রহিমউল্লাহ ও আবদুল গফুরের সাথে এ ব্যাপারে কথা বললে তারা বলেন, হেডম্যান নুরুল আলম আমাদের পাহাড়কাটার জন্য এনেছে। তবে এ ব্যাপারে হেডম্যানের কোন বক্তব্য পাওয়া যায়নি।
সূত্রে প্রকাশ, কয়েকজন বন জায়গীরদার ও হেডম্যান মিলে প্রভাবশালী সিন্ডিকেট এ অপকর্ম চালিয়ে যাচ্ছে।
এদিকে এ ঘটনার ব্যাপারে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা নেজামত উল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তার এলাকার পাহাড় কাটা সংক্রান্ত কোন তথ্য তিনি জানেন না। খবর পেলে এর বিরুদ্ধে অ্যাকশানে যাবেন। তিনি আরো বলেন, আমি নতুন এসেছি। পুরনোরা এ ব্যাপারে ভাল জানবেন।
তথ্য সূত্র: সুপ্রভাত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন