মানিকছড়িতে নদী ভাঙন রোধে ব্লক তৈরির কাজে অনিয়মের অভিযোগ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলায় গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা নদী ভাঙ্গন প্রতিরোধে ব্লক তৈরির কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সড়ক ও জনপদের আওতাধীন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে কোটি টাকার নদী ভাঙ্গন প্রতিরোধে ব্লক তৈরি কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ পত্র দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয় ব্লক নির্মাণ করার সময় বালু ও পাথর, সিমেন্ট, ব্লক মাপ ও ওজনে অনেক কম দিয়ে চলছে নির্মাণ কাজ। নিম্নমানের প্রায় ২৫০০ হাজার ব্লক তৈরি হয়েছে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে নিম্নমানের কাজ হওয়ার ব্যাপারে ইঞ্জিনিয়ার (এস ডি ও) মোঃ জাহাঙ্গীর চট্টগ্রাম বিভাগের সাথে কথা বললে তিনি জানান, কাজ ভাল না মন্দ হচ্ছে তা জেনে লাভ কি ? আমি ইঞ্জিনিয়ার আমিই ভাল মন্দ দেখব। এলাকার সচেতন মানুষের ধারণা কিছুদিন পরে ব্লকগুলো আবার ভেঙ্গে যাবে, চট্টগ্রাম ও খাগড়াছড়ি মহাসড়কের পাশে ভাঙ্গন প্রতিরোধে এই ব্লক কোন কাজে আসবেনা। ঝুকি নিয়েই চট্টগ্রাম ও খাগড়াছড়ি মহাসড়কে প্রতিনিয়ত চলাচল করবে অসংখ্য যানবাহন। ঝুকির মধ্যেই পরে থাকবে গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও এলাকা সংলগ্ম অসংখ্য মানুষ থাকবে চরম ঝুঁকিতে এলাকাবাসী নির্মাণ কাজের তদারকির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
তথ্য সূত্র: সুপ্রভাত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন