বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০১০

চন্দ্রঘোনা লিচুবাগান এলাকাবাসীর দুর্ভোগ


চন্দ্রঘোনা লিচুবাগান এলাকাবাসীর দুর্ভোগ


ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিবেশের প্রতিকূলতায় চন্দ্রঘোনা লিচুবাগান বাস টার্মিনাল -যাযাদি

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দু’পাশের ময়লা ও কাদাযুক্ত পানিতে সয়লাব হয়ে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকা পরিবেশ দূষণের শিকার হচ্ছে। সড়ক ব্যবহারকারী বাসযাত্রী, সাধারণ পথচারী এবং ব্যবসায়ীরা এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
জানা যায়, সড়ক ও জনপদ বিভাগের এ সড়কের রক্ষণাবেক্ষণে পানি নিষ্কাশনের জন্য উভয় পাশে নালা নির্মাণ করা হলেও নালা সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। এলাকার বিভিন্ন স্থাপনা এবং বাসা-বাড়ির বর্জ্য নিষ্কাশনে রাস্তার দুপাশের নালাগুলো ব্যবহার হচ্ছে অবাধে। কিন্তু সংস্কারের অভাবে বিভিন্ন আবর্জনায় আটকা পড়ে ময়লাযুক্ত কাদাপানি। অনেক সময় নালা উপচে সড়কে সয়লাব হয়ে যায়। কাদাপানিতে বিস্তীর্ণ এলাকাজুড়ে সড়ক কর্দমাক্ত হয়ে পড়লে যান ও পথচারী চলাচলে সীমাহীন সমস্যার সৃষ্টি হয়। এদিকে সড়কে যানবাহন চলাচল করার সময় ছিটকে নালার ময়লাযুক্ত দূষিত পানি বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে। কখনো পথচারীদের গায়ে পড়ে পথচারীরা নাজেহাল এবং দুর্ভোগের শিকার হচ্ছেন।।
চন্দ্রঘোনা লিচুবাগান এলাকা ঘুরে দেখা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক ছাড়াও রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানÑ এ তিন পার্বত্য জেলায় যোগাযোগের বাসস্ট্যান্ড ও বিভিন্ন যানবাহনের যাত্রাবিরতির স্থান হিসেবে এলাকাটি অত্যন্ত গুরুত্ববহ।। এসব কেন্দে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে। নালা উপচানো কাদাপানির সয়লাবে এলাকার সার্বিক পরিবেশ প্রতিকূলতা ছাড়াও সাধারণ পথচারীরা অহরহ দুর্ভোগের সম্মুখীন হচ্ছে।
এতে সড়কও ক্ষতির শিকার হচ্ছে। সড়ক ছাড়াও নিকটস্থ বাস টার্মিনালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। স্যাঁতস্যাঁতে ময়লা-আবর্জনা ও কাদাপানিতে একাকার এ অবস্থায় টার্মিনালে বাসযাত্রী ও অন্যান্য মানুষ খুবই কষ্টে চলাফেরা করছে।

তথ্য সূত্র: যায়যায়দিন
তাছাড়া ময়লা ও কাদাযুক্ত নালার পচা পানির দুর্গন্ধে এলাকাজুড়ে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে এখানে গড়ে উঠেছে দোকানপাটসহ হরেক পণ্যের ব্যবসা কেন্দ্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন