শুক্রবার, ১২ মার্চ, ২০১০

ফুল চাষে স্বাবলম্বী হাটহাজারীর সফি


ফুল চাষে স্বাবলম্বী হাটহাজারীর সফি



হাটহাজারীতে প্রথম ফুলচাষী হিসেবে পরিচিত মোহাম্মদ সফি দীর্ঘ ২৫ বছর ধরে ফুল চাষ করে সংসারের আর্থিক দৈন্য দূর করে এখন স্বচ্ছলতা ফিরে পেয়েছেন। ফুল চাষ তাকে স্বাবলম্বী করে তুলেছে। হাটহাজারী সদরের অনতি দূরে আলমপুর গ্রামে সফির ফুল বাগান। তার বাড়িও একই গ্রামে।
সরেজমিন তার সঙ্গে কথা বলে জানা যায়, ২৫ বছর আগে হাটহাজারীতে সর্বপ্রথম তিনিই ফুল চাষ শুরু করেন। প্রথমে শুধুমাত্র শখের বশে শুরু করলেও এখন সেটি তার ভাগ্য ফিরিয়ে দিয়েছে। এটাই এখন তার একমাত্র উপার্জনের উৎস। উপজেলা সদর আলমপুর ও মোহাম্মদ পুর গ্রামে এবার প্রায় ২০০ শতক জমিতে ফুল চাষ করেছেন তিনি। ফুল চাষে এখন প্রতি বছর তার আয় কয়েক লাখ টাকা। তিনি গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, ¯¦র্ণকুটি ছাড়াও পাঁচ-ছয় রকমের ফুলের চাষ করেন বলে জানিয়েছেন। সরকারি ও বেসরকারিভাবে আর্থিক সাহায্যে সহযোগিতা ফেলে হয়তো আরো বেশি করে ফুল চাষ করতে পারবেন।
তিনি জানান, যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় না, ঘটে এবার অন্যান্য বার থেকে আরো বেশি লাভবান হবেন। চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন জেলায় তিনি ফুল সরবরাহ করে থাকেন। এ ব্যাপারে সরকারি বা বেসরকারি সাহায্য কামনা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ গিয়াসউদ্দীন জানান, উপজেলার বিভিন্ন স্থানে ফুল চাষে চাষীদের আগ্রহ বাড়ছে। এ ব্যাপারে কৃষি অফিস থেকে চাষীদের তথ্য ও আধুনিক প্রযুক্তিগত সাহায্য প্রদান করা হচ্ছে। বর্তমানে হাটহাজারীতে প্রায় ৭০ একর জমিতে ফুল চাষ হচ্ছে। সদর উপজেলার আলমপুর গ্রামের মোহাম্মদ সফি ছাড়াও নাঙ্গলমোড়া গ্রামের মোহাম্মদ জাহেদ, ছিপাতলী গ্রামের ডা. আবুল খায়ের ও ফতেয়াবাদের জসিমসহ অনেকেই ফুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

তথ্য সূত্র: যায়যায়দিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন