নগরীর দুই রেস্তোরাঁ ও রাঙ্গুনিয়ার তিন ব্রিক ফিল্ডকে জরিমানা
চট্টগ্রাম মহানগরী এবং জেলার রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। পচা ও বাসি খাবার বিক্রির অপরাধে গরিবুল্লাহ শাহ (র.) মাজার সংলগ্ন এলাকার হ্যান্ডি রেসেত্মারাঁ ৫০ হাজার টাকা এবং ধাবা রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট কুল প্রদীপ চাকমার নেতৃত্বে বিএসটিআই এই অভিযান পরিচালনা করে। অপরদিকে রাঙ্গুনিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার নুরুল হক বিএসটিআই’র কর্মকর্তাদের সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেসার্স হোসেনউজ্জামান ব্রিকস ম্যানুফ্যাকচারিংকে ৫০ হাজার টাকা, মেসার্স এলআরবি-২ এ ৫০ হাজার টাকা, মেসার্স সাদেক সাহাকে ৫০ হাজার টাকা দণ্ডিত করেন।
তথ্য সূত্র: আজাদী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন