বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০১০

বৈঠক ফলপ্রসূ হয়নি, পেট্রোল পাম্পে ধর্মঘট হচ্ছেই

বৈঠক ফলপ্রসূ হয়নি, পেট্রোল পাম্পে ধর্মঘট হচ্ছেই



বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর সাথে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আলোচনা কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে পেট্রোল পাম্প মালিকরা বলেছেন আলোচনায় কোন ফলাফল আসেনি পক্ষান্তরে বিপিসি’র কর্মকর্তারা বলেছেন আলোচনা ফলপ্রসূ হয়েছে তবে কোন সিদ্ধান্ত হয়নি ফলে ১৪ মার্চ দেশের পেট্রোল পাম্প মালিকদের ডাকা ধর্মঘট পালিত হবে


উল্লেখ্য, দেশের প্রায় ৪ হাজার পেট্রোল পাম্প মালিক ও ট্যাংক লরি শ্রমিকরা তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ডাকাতি রোধ ও পাম্পের নিরাপত্তা প্রদান, ট্যাংক লরি শ্রমিকদের জন্য দুর্ঘটনা বীমা চালুসহ ১৩ দফা দাবিতে ১৪ মার্চ ধর্মঘট ডেকেছে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের আহ্বান জানায়


গতকাল এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ও উর্ধতন কর্মকর্তাদের সাথে পেট্রোল পাম্প মালিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ঢাকায় বিপিসি’র কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিপিসি ও বিপিসিভুক্ত প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও প্রত্যেক বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন


এ বিষয়ে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক সুপ্রভাত বাংলাদেশকে বলেন, সরকারের পক্ষ থেকে চিঠি দিয়ে ডাকায় আমরা আলোচনায় গিয়েছি কিন্তু সকাল ১১ টা থেকে বিকাল সোয়া ৪ টা পর্যন্ত আলোচনা করেও কোন সিদ্ধান্তে পৌঁছানো যায় তবে বৈঠকে বিপিসির পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহার করার আহ্বান জানানো হয় এও বলা হয় তাদের যৌক্তিক দাবিসমূহ বিবেচনা করে সরকার মেনে নেবে কিন্তু এ ধরনের আশ্বাসে কারো পক্ষে ধর্মঘট প্রত্যাহার করার কোন সুযোগ নেই


এ বিষয়ে বিপিসি’র চেয়ারম্যান আনোয়ারুল করিম বলেন, আলোচনা অনেকটা সফল হয়েছে আমরা সরকারের উচ্চমহলকে বিষয়টি অবহিত করব সাথে সাথে মালিকদেরকে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করেছি আশাকরি তারা ধর্মঘট থেকে বিরত থাকবেন

তথ্য সূত্র: সুপ্রভাত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন