রিফিল কার্ডের সূত্র ধরে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পটিয়া পুলিশ
মোবাইল ফোনের রিফিল কার্ডের সূত্র ধরে পটিয়া থানা পুলিশ দুই ডাকাতকে মালামালসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পটিয়া থানা পুলিশ দিনাজপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো দিনাজপুরের সুলতান আহমদের পুত্র মোহাম্মদ রাসেল (২২) ও মোশারফ হোসেনের পুত্র মেহেদী হাসান (২৮)।
জানা গেছে, গত ৬ মার্চ ভোরে পশ্চিম পটিয়ার শিকলবাহা এলাকার সোনা মিয়া ফোরম্যানের বাড়ির কর্মচারী রাসেল বাড়ির মালিক সোনা মিয়া (৭৫), হাসনা বানু (৭০) ও সোনা মিয়ার শাশুড়ি ফাতেমা খাতুনকে (৯৫) কুপিয়ে মারাত্মক জখম করে ঘরের আলমারি ভেঙে মালামাল লুট করে। এ ঘটনায় বাড়ির দারোয়ান বাদি হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করলে থানার ওসি মহিউদ্দিন সেলিম ডাকাত রাসেলের ফেলে যাওয়া একটি রিফিল কার্ডের সূত্র ধরে তাকে সনাক্ত করতে সক্ষম হয় এবং তার পূর্ণাঙ্গ ঠিকানা বের করে। এরই সূত্র ধরে দিনাজপুর এলাকায় পটিয়া থানার এসআই মোহাম্মদ জাকির হোসেন ও শফি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করে, বাড়ির মালিক সোনা মিয়াকে কুপিয়ে জখম করে স্বর্ণালঙ্কার লুট করে নেয়। পুলিশ দিনাজপুরের পীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে।
তথ্য সূত্র: সুপ্রভাত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন