ফটিকছড়িতে খাজা গরীবে নেওয়াজের কথিত আস্তানার নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
ফটিকছড়ি উপজেলায় খাজা গরীবে নেওয়াজের কথিত আস্তানা শরীফ নিয়ন্ত্রণের কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত ১০ টায় উপজেলার নাজিরহাট বাজার সংলগ্ন খাজা গরীবের নেওয়াজ মঈনুদ্দিন চিশ্তি (রা.)’র আস্তানা শরীফে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে অকুস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আস্তানা শরীফ পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘ ৮/৯ বছর ধরে স্থানীয় ইউপি সদস্য মো. শাহনেওয়াজ ওরফে সেবুল আস্তানা শরীফের যাবতীয় আর্থিক লেনদেন বার্ষিক, মাসিক ও সাপ্তাহিক মাহফিল পরিচালনা করে আসছে। গত ২/১ বছর যাবৎ এ সকল মাহফিল বন্ধ হয়ে গেলে ভক্তবৃন্দের মানত করা অর্থ ওই ইউনিয়ন পরিষদ সদস্য নিজের নিয়ন্ত্রণে রাখেন। বিষয়টি স্থানীয় শহিদুল আলম, সরওয়ার, জাহেদুল, মঞ্জুরুল আলম, মো. এনাম, মামুন, আনোয়ার, মোজাম্মেল হোসেনসহ কয়েকজন আমলে নিয়ে একটি বিরোধী পক্ষ তৈরি করে। বার্ষিক আয়-ব্যয় হিসাবসহ উভয় পক্ষের সমঝোতার জন্য শুক্রবার রাতে একটি বৈঠক বসেন। বৈঠকে এক পক্ষ আস্তানায় আগত ভক্ত-মুরিদানদের সুবিধার্থে পুকুরে জলঘাট নির্মাণের প্রস্তাব করলে ইউপি সদস্যপক্ষ এর বিরোধিতা করেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতিতে পরিস্থিতি চরম আকার ধারণ করে রক্তক্ষয়ী সংষর্ষে রূপ নেয়। এতে সরওয়ার হোসেন, মানিক, আলী নেওয়াজ, রাজু আকতার, নুরুল মনসুর, আবু তাহের, জাহেদুল্লাহ, শহীদুল্লাহসহ অন্তত ১০ ব্যক্তি আহত হন। আতহদের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফটিকছড়ি থানা সূত্র জানায়, আস্তানা শরীফ নিয়ন্ত্রণ নিয়ে বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এখনো উভয়পক্ষ বিরোধী অবস্থানে রয়েছে। গতকাল সকালে এক পক্ষ (ইউপি সদস্য) থানায় একটি অভিযোগ দাখিল করেছেন বলে জানান। এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো.মফিজ উদ্দিন বলেন, টাকার ভাগবাটোয়ারা নিয়ে এ ঘটনার সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
তথ্য সুত্র: দৈনিক সুপ্রভাত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
এখানে ক্লিক কর
উত্তরমুছুনhttp://world-bd-news.blogspot.com/